দুই মাস পর কুয়েত আকাশসীমা খুলে দিল, স্বাভাবিক হচ্ছে বিমান চলাচল

নিজেস্ব প্রতিবেদক , শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬






                                        
                                       

কুয়েত দুই মাস পর তাদের আকাশসীমা পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। কুনা-এর বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক হামৌদ মুবারক জানান, আঞ্চলিক অস্থিতিশীলতার কারণে জারি করা সাময়িক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এটি বিমানবন্দরকে পূর্ণাঙ্গ কার্যক্রমে ফিরিয়ে নেওয়ার প্রথম পদক্ষেপ।

মূলত ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল-এর মধ্যে সংঘাত শুরু হওয়ার পর নিরাপত্তার কারণে কুয়েত তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।

পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বের সঙ্গে তেহরানের দীর্ঘদিনের উত্তেজনার জের ধরে এই সংঘাতের সূত্রপাত হয়। ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দীর্ঘ সংলাপ ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে।

সংঘাতের সময় কুয়েত বিমানবন্দরেও ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে, যার ফলে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হলে পরিস্থিতির উন্নতি দেখা যায়। সেই প্রেক্ষিতে আকাশসীমা পুনরায় চালুর সিদ্ধান্ত নেয় কুয়েত সরকার।

এই সময় সৌদি আরব কুয়েতের বিমানগুলোকে নিজেদের বিমানবন্দরে রাখার অনুমতি দিয়ে সহায়তা করেছে বলে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বর্তমানে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছে। খুব শিগগিরই আন্তর্জাতিক ফ্লাইটগুলো নিয়মিত সূচিতে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের বিমান চলাচল ও বাণিজ্যিক কার্যক্রম পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • aviation update Kuwait
  • flight operations Middle East
  • Iran US Israel war impact
  • kagoj
  • Kagojer patrika
  • Kagojerpatrika
  • Kuwait airport news
  • Kuwait airspace reopened
  • Middle East conflict aviation
  • patrika
  • patrikakagojer
  • paাtrikakagojer