ইজি ফ্যাশনে ৩০০ জনের চাকরির সুযোগ, এইচএসসি পাসেই আবেদন

অনলাইন ডেস্ক , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬






                                        
                                       
ছবি: সংগৃহীত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন হাউস ইজি ফ্যাশন লিমিটেডে সেলসম্যান পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২৩ নভেম্বর ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি অনুযায়ী, এইচএসসি পাস প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন। বিক্রয় ও কাস্টমার সার্ভিসে দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করার সুযোগ রয়েছে।

এক নজরে ইজি ফ্যাশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

  • প্রতিষ্ঠানের নাম: ইজি ফ্যাশন লিমিটেড
  • পদের নাম: সেলসম্যান
  • পদসংখ্যা: ৩০০টি
  • চাকরির ধরন: বেসরকারি ও চুক্তিভিত্তিক
  • আবেদন পদ্ধতি: অনলাইন
  • আবেদন শুরুর তারিখ: ২৩ নভেম্বর ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ২১ ডিসেম্বর ২০২৬
  • শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস
  • অন্যান্য যোগ্যতা: বিক্রয় ও কাস্টমার সার্ভিসে দক্ষতা
  • অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর; তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে
  • প্রার্থীর ধরন: শুধু পুরুষ
  • বয়সসীমা: ১৮ থেকে ২৮ বছর
  • উচ্চতা: কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি
  • কর্মক্ষেত্র: প্রতিষ্ঠানের আউটলেট
  • কর্মস্থল: যেকোনো স্থানে
  • মাসিক বেতন: ২২,০০০ থেকে ২৫,০০০ টাকা

অন্যান্য সুযোগ-সুবিধা

নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকার বাইরের শাখায় কর্মরতদের জন্য বাসস্থানের সুবিধা রয়েছে। এ ছাড়া রমজান মাসে কোম্পানির পক্ষ থেকে রাতের নাশতার ব্যবস্থা করা হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণ এবং নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে নিচের লিংকে প্রবেশ করুন।

আবেদনের লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLScxb9R81AnibfY_4HBqbk3YoRwXXlXlU-D5oPHd5uWOdgodSA/viewform

আবেদনের শেষ সময়: ২১ ডিসেম্বর ২০২৬।

আবেদন করার আগে বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা, শর্তাবলি ও প্রয়োজনীয় তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

  • ৩০০ জনের নিয়োগ
  • Kagojer patrika
  • ইজি ফ্যাশন নিয়োগ
  • এইচএসসি পাসে চাকরি
  • চাকরির খবর ২০২৬
  • বেসরকারি চাকরি
  • সেলসম্যান নিয়োগ