দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন হাউস ইজি ফ্যাশন লিমিটেডে সেলসম্যান পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২৩ নভেম্বর ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি অনুযায়ী, এইচএসসি পাস প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন। বিক্রয় ও কাস্টমার সার্ভিসে দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করার সুযোগ রয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকার বাইরের শাখায় কর্মরতদের জন্য বাসস্থানের সুবিধা রয়েছে। এ ছাড়া রমজান মাসে কোম্পানির পক্ষ থেকে রাতের নাশতার ব্যবস্থা করা হবে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণ এবং নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে নিচের লিংকে প্রবেশ করুন।
আবেদনের লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLScxb9R81AnibfY_4HBqbk3YoRwXXlXlU-D5oPHd5uWOdgodSA/viewform
আবেদনের শেষ সময়: ২১ ডিসেম্বর ২০২৬।
আবেদন করার আগে বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা, শর্তাবলি ও প্রয়োজনীয় তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।