ফরিদপুরে হাম রোগের প্রাদুর্ভাব অব্যাহত, ২৪ ঘণ্টায় নতুন ৩৩ রোগী ভর্তি

নিজেস্ব প্রতিবেদক , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬






                                        
                                       

ফরিদপুর জেলায় হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩ জন রোগী শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ের মধ্যে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ এপ্রিল পর্যন্ত জেলায় মোট ৫১৪ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে মোট ৬ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্তদের মধ্যে আলফাডাঙ্গায় ১০ জন, বোয়ালমারীতে ১২ জন, ভাঙ্গায় ৮ জন, চরভদ্রাসনে ৪ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৩ জন, সদরপুরে ৭ জন এবং ফরিদপুর সদরে ২০ জন হাম রোগী শনাক্ত হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ১০ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে দুই হাসপাতালে মোট ৭৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে হামের সংক্রমণ প্রতিরোধে শিশুদের টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, জ্বর, ফুসকুড়ি বা সংশ্লিষ্ট উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ করা হয়েছে।

  • Bangladesh measles update
  • child measles cases
  • health news Bangladesh
  • hospital admission measles
  • kagoj
  • Kagojer patrika
  • Kagojerpatrika
  • measles cases 2026
  • measles outbreak Faridpur
  • patrika
  • patrikakagojer
  • paাtrikakagojer
  • ফরিদপুরে হাম রোগ