
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিবসটির তাৎপর্য তুলে ধরতে বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে এ স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়।
বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে স্মারক ডাকটিকিট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় তিনি ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিটের পাশাপাশি ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড এবং একটি বিশেষ সিলমোহরও উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাধীনতা ও জাতীয় দিবসকে স্মরণীয় করে রাখতে ডাক বিভাগের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।