দেশে জ্বালানি তেলের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করছে অসাধু ব্যবসায়ীরা: মন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক , সোমবার, ২৩ মার্চ, ২০২৬






                                        
                                       

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। পেট্রোল, অকটেন, ডিজেল ও ভোজ্যতেলের দাম বাড়িয়ে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে লাভবান হওয়ার চেষ্টা করছে।

সোমবার দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। তিনি আরও আশ্বস্ত করে বলেন, যারা যানবাহন চালাচ্ছেন, তাদের তেল নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

আহমেদ আযম খান বলেন, শহীদ ওসমান হাদির বিষয়ে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে। সরকার গঠনের আগেও এ বিষয়ে যথাযথ গুরুত্ব দেওয়া হয়েছিল এবং এখনো বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

তিনি বলেন, সব ধরনের হত্যাকাণ্ডের বিচার যাতে সঠিকভাবে হয়, সে ব্যাপারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এ সময় উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন, সখীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু, সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজিবসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

  • kagoj
  • Kagojer patrika
  • Kagojerpatrika
  • patrika
  • patrikakagojer
  • paাtrikakagojer