ঈদের ছুটিতেও সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজেস্ব প্রতিবেদক , বুধবার, ১৮ মার্চ, ২০২৬






                                        
                                       

পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটিতেও নিজের বাসভবন থেকে সরকারি জরুরি কাজ চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি তিনি দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের কার্যক্রম সম্পর্কেও নিয়মিত খোঁজখবর নিচ্ছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঈদের ছুটি শুরু হলেও প্রধানমন্ত্রী রাজধানীর গুলশান এভিনিউ-এর বাসভবন থেকে গুরুত্বপূর্ণ সরকারি কাজ পরিচালনা করছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী বর্তমানে সারাদেশে চলমান খাল খনন কর্মসূচির অগ্রগতি পর্যবেক্ষণ করছেন। কোথায় কী কাজ হচ্ছে, কাজের গতি কেমন এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ হচ্ছে কি না—এসব বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে কথা বলে তদারকি করছেন তিনি।

এছাড়া দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন-এর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, সে বিষয়েও নজর রাখছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের সঙ্গে কথা বলে কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন।

অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

এর আগে গত মঙ্গলবার সরকারি ছুটি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী বাংলাদেশ সচিবালয়-এ উপস্থিত হয়ে দাপ্তরিক কাজ করেছেন। এ সময় তিনি কৃষক কার্ড বাস্তবায়ন কমিটির সভা এবং মন্ত্রিসভার বৈঠকেও অংশ নেন।

উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি ১৭ মার্চ থেকে শুরু হয়ে ২৩ মার্চ পর্যন্ত চলবে।

  • kagoj
  • Kagojer patrika
  • Kagojerpatrika
  • patrika
  • patrikakagojer
  • paাtrikakagojer
  • ঈদের ছুটিতে প্রধানমন্ত্রীর কাজ
  • কৃষক কার্ড বাস্তবায়ন
  • খাল খনন কর্মসূচি বাংলাদেশ
  • তারেক রহমান গুলশান বাসভবন
  • সিটি কর্পোরেশন পরিষ্কার পরিচ্ছন্নতা