গ্রীনরোডে সাধারণ মানুষের সমস্যার সমাধানের অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক , বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬






                                        
                                       

ঢাকা-১০ আসনের বিএনপির মনোনয়নপ্রার্থী রবিউল আলম রবি গত বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রীনরোডে একটি উঠান বৈঠক করেন। এই বৈঠকে এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এবং এলাকার নানা সমস্যা নিয়ে তাদের মতামত ও দাবি শোনা হয়।

বৈঠকে প্রধান দাবি ছিল ফুটপাত মুক্ত করার জন্য এবং গ্রীনরোড ও তার আশপাশের পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ। এছাড়া বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের সমস্যা নিয়েও স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেন। এসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন রবিউল আলম রবি। তিনি বলেন, নির্বাচিত হলে এসব সমস্যা দ্রুত সমাধান করবেন এবং ঢাকা-১০ এলাকার সকল সমস্যা মেটানোর জন্য কাজ করবেন।

রবিউল আলম রবি আরও জানান, ঢাকা-১০ আসনে কখনো কোনো ধরনের চাঁদাবাজি হতে দেবেন না এবং এর বিরুদ্ধে কঠোর প্রতিবাদ করবেন। তিনি জনগণকে আশ্বাস দেন, নির্বাচনের সাতদিন পর আবারও একটি উঠান বৈঠকের আয়োজন করবেন এবং প্রতি বছরে তিনবার করে এ ধরনের বৈঠক চালিয়ে যাবেন।

ধানমন্ডি-৩২ লেকে আসা মানুষের নিরাপত্তার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন। সেখানে কোনো ধরনের অশ্লীল কার্যকলাপ বরদাশত করবেন না এবং খেলার মাঠগুলো উন্মুক্ত করে সবাইকে খেলাধুলার সুযোগ প্রদান করবেন।

  • বিএনপি