ওয়ান ব্যাংক পিএলসিতে চাকরি ২০২৬, সিনিয়র অফিসার পদে নিয়োগ

অনলাইন ডেস্ক , শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬






                                        
                                       
ছবি: সংগৃহীত

বেসরকারি খাতের অন্যতম ব্যাংক ওয়ান ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি আউটবাউন্ড সেলস টিম, এইচআর বিভাগে ‘সিনিয়র অফিসার টু প্রিন্সিপাল অফিসার (টিম লিডার)’ পদে জনবল নিয়োগ দেবে। এ পদে একজন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স সর্বনিম্ন ৪০ বছর হতে হবে।

নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে ঢাকা। এ পদে চাকরির ধরন পূর্ণকালীন এবং বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আগ্রহী প্রার্থীরা ২৪ নভেম্বর ২০২৬ থেকে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১০ ডিসেম্বর ২০২৬।

আবেদন ও বিস্তারিত বিজ্ঞপ্তি: এখানে ক্লিক করুন।

  • Kagojer patrika
  • ওয়ান ব্যাংক নিয়োগ ২০২৬
  • চাকরির খবর
  • বাংলাদেশ চাকরি
  • বেসরকারি চাকরি
  • ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
  • ব্যাংকে চাকরি