
রাজধানী Dhaka-তে হকারদের পুনর্বাসনের লক্ষ্যে ৬টি খোলা মাঠ নির্ধারণ করেছে Dhaka North City Corporation। সংস্থাটির প্রশাসক Shafiqul Islam Khan শনিবার (২৫ এপ্রিল) Gulshan-এর একটি হোটেলে আয়োজিত ‘ঢাকা কি মৃত নগরী হতে যাচ্ছে’ শীর্ষক আলোচনা সভায় এ তথ্য জানান।
ডিএনসিসি প্রশাসক বলেন, নির্ধারিত এসব স্থানে নিবন্ধনের মাধ্যমে হকারদের পুনর্বাসন করা হবে। সেখানে তারা অস্থায়ী কাঠামো যেমন চৌকি বা ট্রলি ব্যবহার করে ব্যবসা পরিচালনা করবেন এবং দিনের শেষে তা সরিয়ে নিতে হবে।
তিনি আরও জানান, রাজধানীর ফুটপাতে হকারের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় জনদুর্ভোগ মারাত্মক আকার ধারণ করেছে। আগে যেখানে প্রায় ২০০ হকার ছিল, বর্তমানে তা বেড়ে প্রায় ২ হাজারে দাঁড়িয়েছে। এর ফলে হাসপাতাল, অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার চলাচল ব্যাহত হচ্ছে।
শফিকুল ইসলাম খান বলেন, “দুই শতাংশ মানুষের সুবিধার কারণে ৯৮ শতাংশ মানুষ ভোগান্তিতে পড়ছে। এ অবস্থার পরিবর্তন জরুরি।”
তিনি নগর ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবের কথাও তুলে ধরে বলেন, অধিকাংশ উদ্যোগই সাময়িক ভিত্তিতে নেওয়া হয়। টেকসই সমাধানের জন্য প্রয়োজন সমন্বিত পরিকল্পনা।
এ লক্ষ্যে সিটি করপোরেশন, ওয়াসা, গ্যাস ও বিদ্যুৎ সংস্থাগুলোকে একটি সমন্বিত কর্তৃপক্ষের আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে Rajdhani Unnayan Kartripakkha-এর চেয়ারম্যান Md. Riazul Islam বলেন, নগর সেবাগুলোকে এক ছাতার নিচে আনা গেলে সমন্বয়হীনতা কমবে এবং সেবার মান বৃদ্ধি পাবে।
তিনি আরও জানান, তথ্যের ঘাটতির কারণে অনেক ক্ষেত্রে সঠিক পরিকল্পনা বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে। রাজধানীর যানজট নিরসনে পার্কিং স্পেস উদ্ধার এবং গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে কাজ চলছে বলেও জানান তিনি।
পাশাপাশি, Purbachal প্রকল্পকে আরও সক্রিয় করার পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন রাজউক চেয়ারম্যান।