শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলা: অভিযোগ গঠন আদেশ ৫ মে

নিজেস্ব প্রতিবেদক , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬






                                        
                                       

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালীন নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ আগামী ৫ মে ঘোষণা করা হবে।

অভিযোগ গঠন নিয়ে উভয় পক্ষের শুনানি শেষে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই দিন ধার্য করেন।

এই মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, অয়নের শ্যালক মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের সাবেক সভাপতি তানভীর আহমেদ টিটু, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিনিধি রাজু আহমেদ, সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু ও কামরুল হাসান মুন্না, মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ নিজাম উদ্দিন আহমেদ, যুবলীগ নেতা শাহাদাত হোসেন সাজনু এবং ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ ও সোহানুর রহমান শুভ্র।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জ সদর উপজেলার চাষাঢ়া, ফতুল্লা থানাধীন সাইনবোর্ডসহ আশপাশের এলাকায় কিশোর আদিল, ইয়াছিন, শিক্ষার্থী পারভেজ, পোশাককর্মী রাসেল এবং ছয় বছরের শিশু রিয়াসহ ছয়জনকে হত্যা করা হয়।

এছাড়া ২১ জুলাই ফতুল্লা থানার ভূইগড় বাসস্ট্যান্ড এলাকায় আবদুর রহমান ও মোহাম্মদ রাকিবকে হত্যা এবং ৫ আগস্ট বদিউজ্জামান ও আবুল হাসানকে হত্যার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

আইন বিশেষজ্ঞদের মতে, অভিযোগ গঠন হলে মামলাটি বিচার প্রক্রিয়ার পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করবে এবং এর মাধ্যমে বিচার কার্যক্রম আরও গতিশীল হবে।

এখন সবার নজর ৫ মে ঘোষিত আদেশের দিকে, যা মামলার ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • ICT Bangladesh case
  • kagoj
  • Kagojer patrika
  • Kagojerpatrika
  • patrika
  • patrikakagojer
  • paাtrikakagojer
  • political crime BD
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  • জুলাই গণঅভ্যুত্থান ২০২৪
  • নারায়ণগঞ্জ হত্যা মামলা
  • মানবতাবিরোধী অপরাধ বাংলাদেশ
  • শামীম ওসমান মামলা