বিজিবিতে ১০৬তম ব্যাচে সিপাহী নিয়োগ, এইচএসসি পাসে আবেদন; শুরু ১৫ সেপ্টেম্বর
অনলাইন ডেস্ক ,
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
বিজিবি। ফাইল ছবি
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ১০৬তম ব্যাচে ‘সিপাহী (জিডি)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আগ্রহী প্রার্থীরা ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
এইচএসসি পাস নারী ও পুরুষ প্রার্থীরা এ নিয়োগে আবেদন করার সুযোগ পাবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫৬ টাকা।
এক নজরে বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
ব্যাচ: ১০৬তম ব্যাচ
পদের নাম: সিপাহী (জিডি)
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
কর্মস্থল: যে কোনো স্থান
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদন শুরু: ১৫ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬
আবেদন ফি: ৫৬ টাকা
বয়স ও শারীরিক যোগ্যতা
১১ জানুয়ারি ২০২৭ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
সাধারণ পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং উপজাতি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। সাধারণ পুরুষ প্রার্থীদের ওজন ৪৯.৮৯৫ কেজি এবং উপজাতি পুরুষদের জন্য ৪৭.১৭৩ কেজি।
সাধারণ পুরুষ প্রার্থীদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে। উপজাতি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।
সাধারণ মহিলা প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি এবং উপজাতি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট হতে হবে। সাধারণ মহিলা প্রার্থীদের ওজন ৪৭.১৭৩ কেজি এবং উপজাতি মহিলা প্রার্থীদের জন্য ৪৩.৫৪৪ কেজি নির্ধারণ করা হয়েছে।
মহিলা প্রার্থীদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।
পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।
অন্যান্য শর্ত
প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে। বিবাহিত বা তালাকপ্রাপ্ত প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন না। এ ছাড়া সাঁতার জানা বাধ্যতামূলক।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের বিজিবির ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। ছয়টি ধাপে আবেদন প্রক্রিয়া শেষ করা যাবে। নিয়োগ পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তী সময়ে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আবেদন ফি ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫৬ টাকা পরিশোধ করতে হবে।