প্রেমিক ক্লে থম্পসনের সঙ্গে বিচ্ছেদ মেগান থি স্ট্যালিয়নের, প্রতারণার অভিযোগ

নিজেস্ব প্রতিবেদক , রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬






                                        
                                       
গ্র্যামিজয়ী র‍্যাপার মেগান থি স্ট্যালিয়ন প্রেমিক ক্লে থম্পসনের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। অবিশ্বস্ততা ও প্রতারণার অভিযোগ তুলেছেন তিনি

গ্র্যামিজয়ী মার্কিন র‍্যাপার Megan Thee Stallion তার প্রেমিক বাস্কেটবল তারকা Klay Thompson-এর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। অবিশ্বস্ততা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে প্রায় এক বছরের সম্পর্কের ইতি টানেন এই সংগীতশিল্পী।

বিচ্ছেদের খবর নিশ্চিত করে Megan Thee Stallion জানান, একটি সম্পর্কে পারস্পরিক সম্মান ও বিশ্বস্ততা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এসব জায়গায় ফাটল ধরলে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়।

নিজের Instagram-এ দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি দাবি করেন, Klay Thompson তার সঙ্গে প্রতারণা করেছেন। এমনকি পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পরও অন্য নারীর প্রতি আসক্ত ছিলেন বলে অভিযোগ করেন তিনি।

ক্ষোভ প্রকাশ করে মেগান জানান, বাস্কেটবল মৌসুম চলাকালে ক্লের খামখেয়ালি আচরণ ও মেজাজ সত্ত্বেও তিনি সবসময় পাশে ছিলেন। তবে ক্লে তার প্রতি কতটা একনিষ্ঠ থাকতে পারবেন—এই অনিশ্চয়তা থেকেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি।

মেগান বলেন, “প্রতারণা করে আমাকে তোমার পরিবারের সঙ্গে ভবিষ্যতের স্বপ্ন দেখালে, কিন্তু শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি রাখতে পারোনি।”

গত বছরের মাঝামাঝি সময়ে তাদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। এরপর ১৬ জুলাই নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে প্রথমবার একসঙ্গে রেড কার্পেটে দেখা যায় এই জুটিকে, যেখানে মেগান ক্লের প্রশংসা করেছিলেন।

এই বিচ্ছেদের খবরে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, এবং বিষয়টি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

  • celebrity breakup news
  • kagoj
  • Kagojer patrika
  • Kagojerpatrika
  • Klay Thompson relationship
  • Megan Thee Stallion breakup
  • Megan Thee Stallion Instagram post
  • NBA star Klay Thompson news
  • patrika
  • patrikakagojer
  • paাtrikakagojer