প্রযুক্তিনির্ভর রাষ্ট্র গঠনে সম্মিলিত মেধার ওপর জোর: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

নিজেস্ব প্রতিবেদক , রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬






                                        
                                       

প্রযুক্তিনির্ভর আধুনিক সমাজ ও রাষ্ট্র গঠনে আইসিটি খাতের সব অংশীজনের সম্মিলিত মেধা ও চিন্তাশক্তি প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেছেন তথ্যমন্ত্রী Zahir Uddin Swapan

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর Banani Club-এ Bangladesh ICT Stakeholders Alliance আয়োজিত ‘বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ গঠন: টেলিকম, ডেটা ও সাইবার নিরাপত্তা বিল ২০২৬’ শীর্ষক নীতি সংলাপে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, “সৃজনশীল চিন্তা ও প্রযুক্তিগত জ্ঞানের সমষ্টিগত চর্চাই একটি জাতির শ্রেষ্ঠ সম্পদে পরিণত হয়। ভবিষ্যৎ সভ্যতার চ্যালেঞ্জ মোকাবিলায় এটিই হবে আমাদের প্রধান হাতিয়ার।”

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি উল্লেখ করেন, সেমিকন্ডাক্টর ও বিরল খনিজ সম্পদ এখন বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে। প্রযুক্তিগত সক্ষমতাই এখন একটি দেশের শক্তির প্রধান নির্ধারক হয়ে উঠছে।

আইসিটি খাতের বিশেষজ্ঞদের উদ্দেশে তিনি বলেন, জটিল প্রযুক্তিগত বিষয়গুলো তারা সাধারণ মানুষের তুলনায় বেশি বোঝেন। তাই নীতিনির্ধারকদের সঠিক দিকনির্দেশনা দিতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি আরও বলেন, Bangladesh ICT Stakeholders Alliance এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে বিনিয়োগকারী, শিল্পপতি ও প্রযুক্তি বিশেষজ্ঞরা তাদের উদ্ভাবনী ধারণা বিনিময় করতে পারবেন। ‘টেলিকম ও সাইবার নিরাপত্তা বিল ২০২৬’-এর মতো গুরুত্বপূর্ণ আইন নিয়ে উন্মুক্ত আলোচনা ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন Abdul Moyeen Khan

এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন Md. Abdus Salam, A A M Saleh এবং Mustafa Rafiqul Islam Duke

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন Faisal Alim

সংলাপে তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা, আইন বিশেষজ্ঞ এবং নীতিনির্ধারকরা অংশগ্রহণ করেন।

  • BISA conference
  • cyber security law BD
  • digital Bangladesh future
  • ICT Bangladesh policy
  • kagoj
  • Kagojer patrika
  • Kagojerpatrika
  • patrika
  • patrikakagojer
  • technology policy Bangladesh
  • telecom cyber security bill 2026
  • Zahid Uddin Swapan speech