
রাজধানী Dhakaর সঙ্গে যুক্ত হতে যাচ্ছে পূর্বাচল নতুন শহর প্রকল্প। এ প্রকল্প এলাকাকে Dhaka North City Corporation, Dhaka Metropolitan Police এবং Dhaka WASAর আওতায় আনার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে Tarique Rahman এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।
একই সঙ্গে Narayanganj জেলা ও Gazipur জেলার অন্তর্ভুক্ত পূর্বাচলের অংশগুলোকে ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করারও অনুমোদন দেওয়া হয়েছে।
মন্ত্রিসভার বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা তিনটি জেলার মধ্যে বিভক্ত থাকায় প্রশাসনিক জটিলতার কারণে নাগরিক সেবা নিশ্চিত করা কঠিন হচ্ছিল। বিশেষ করে পুলিশি নিরাপত্তা, পানি সরবরাহ, পয়োনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক ও ড্রেন উন্নয়নসহ নানা সেবা দিতে সমস্যার মুখে পড়তে হচ্ছিল।
এই সিদ্ধান্ত কার্যকর হলে পূর্বাচল এলাকায় জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স, সড়কবাতি, মশক নিয়ন্ত্রণসহ আধুনিক নগরসেবা সহজলভ্য হবে এবং নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার হবে।
এছাড়া পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ডিএমপির আওতায় আনা হলে নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। একইভাবে পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের জন্য ওয়াসার আওতায় আনা প্রয়োজন বলে মনে করছে সরকার।
প্রশাসনিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে Rupganj Upazila এবং Kaliganj Upazila এর প্রকল্পভুক্ত অংশগুলো ঢাকা জেলার সঙ্গে যুক্ত করার প্রস্তাবও অনুমোদন পেয়েছে।
এদিকে, বৈঠকে আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে মিল রেখে ২১ মে ‘জাতীয় চা দিবস’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল এবং Bangladesh Securities and Exchange Commission ও Insurance Development and Regulatory Authority-এর শীর্ষ পদে বয়সসীমা তুলে দেওয়ার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।