দ্রুতই ঘোষণা হবে পোশাক শ্রমিকদের নতুন মজুরি: তথ্য উপদেষ্টা

ডিজিটাল ডেস্ক , মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬






                                        
                                       
ডা. জাহেদ উর রহমান। সংগৃহীত ছবি

দ্রুততম সময়ের মধ্যেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে সুযোগ নেওয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদের অপতৎপরতা ঠেকাতে সরকারের নজরদারি রয়েছে।

ব্রিফিংয়ে গঙ্গা পানি চুক্তি নবায়নের বিষয়েও কথা বলেন জাহেদ উর রহমান। তিনি জানান, চুক্তি নবায়নের ব্যাপারে বাংলাদেশ সরকার প্রস্তুত রয়েছে। তবে অপরপক্ষের কাছ থেকে এখনো কোনো হালনাগাদ তথ্য পাওয়া যায়নি।

তিনি বলেন, গঙ্গা পানি চুক্তি নিয়ে এখনো কোনো সম্ভাবনা দেখছেন না তারা। একই সঙ্গে পানি চুক্তির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন তিনি।

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সরকার এ ধরনের সহিংসতা সহ্য করবে না। যারা সহিংস কর্মকাণ্ডে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।

তিনি আরও জানান, গোপালগঞ্জে কম বলপ্রয়োগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সরকার।

সাপ্তাহিক ব্রিফিংয়ে পোশাক শ্রমিকদের মজুরি, শ্রমিক আন্দোলন, গঙ্গা পানি চুক্তি নবায়ন এবং গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।

  • Kagojer patrika
  • গঙ্গা পানি চুক্তি
  • গার্মেন্টস শ্রমিক
  • জাহেদ উর রহমান
  • পোশাক শ্রমিকদের মজুরি
  • বাংলাদেশ সরকার
  • শ্রমিক আন্দোলন