
ছাত্রদলের ভেতরে গোপনে ছাত্রলীগের লোকজন প্রবেশ করে অস্থিরতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন Asaduzzaman Fuad।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এবি পার্টির সাধারণ সম্পাদক এই অভিযোগ তোলেন।
পোস্টে তিনি লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ছাত্রদলকে সামলান! গুপ্ত ছাত্রলীগ ঢুকে যেভাবে ডুগডুগি বাজাচ্ছে, আর আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে নীরব অন্ধত্বের ভূমিকা পালন করছে, তাতে আপনার দেশ চালানোর কোনো কৃতিত্ব ফুটে উঠছে না।’
তার এই মন্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সৃষ্টি করেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ছাত্র সংগঠন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।