ব্র্যাক ব্যাংকে সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ, আবেদন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত

অনলাইন ডেস্ক , মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬






                                        
                                       
ব্র্যাক ব্যাংক পিএলসি। ছবি: সংগৃহীত

বেসরকারি খাতের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক পিএলসি ‘সিনিয়র ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতোমধ্যে এ পদে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের অবশ্যই স্নাতক বা সমমান কিংবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ থেকে ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

এক নজরে ব্র্যাক ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি

পদের নাম: সিনিয়র ম্যানেজার

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন: পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অথবা স্নাতকোত্তর ডিগ্রি

অভিজ্ঞতা: ৩ থেকে ৬ বছর

বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে

বয়সসীমা: নির্ধারিত নয়

কর্মস্থল: ঢাকা

আবেদনের সময়সীমা ও নিয়ম

আবেদন শুরু: ২২ নভেম্বর ২০২৬

আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৬

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের বিস্তারিত তথ্য জানা এবং আবেদন করতে এখানে ক্লিক করুন।

নির্ধারিত সময়সীমার মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

  • Kagojer patrika
  • চাকরির খবর
  • বেসরকারি চাকরি ২০২৬
  • ব্যাংকে চাকরি
  • ব্র্যাক ব্যাংক চাকরি
  • ব্র্যাক ব্যাংক নিয়োগ ২০২৬
  • সিনিয়র ম্যানেজার নিয়োগ