প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সোমবার সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধি দল

ডিজিটাল ডেস্ক , রবিবার, ২২ নভেম্বর, ২০২৬






                                        
                                       
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। আগামী সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার।

বার্তায় সারোয়ার তুষার বলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে। প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে নিয়েছে দলটি।

তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে বলে মনে করে এনসিপি।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব বিষয়কে সামনে রেখেই প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠেয় সাক্ষাৎকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

  • Kagojer patrika
  • এনসিপি
  • গণভোট
  • জাতীয় নাগরিক পার্টি
  • তারেক রহমান
  • রাজনৈতিক সংবাদ
  • সারোয়ার তুষার