দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ১০ হাজার ৯৬৪ টাকা

অর্থনীতি ডেস্ক , রবিবার, ২২ নভেম্বর, ২০২৬






                                        
                                       
স্বর্ণের দাম কমেছে। সংগৃহীত ছবি

দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে স্বর্ণের দাম কমানো হয়েছে ১০ হাজার ৯৬৪ টাকা। এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর বিষয়টি জানানো হয়। ওইদিন সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই মূল্যেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হবে।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) টানা সপ্তম দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।

স্বর্ণের নতুন দাম

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, দেশের বাজারে বিভিন্ন মানের স্বর্ণের প্রতি ভরির দাম হলো—

  • ২২ ক্যারেট: ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।

  • ২১ ক্যারেট: ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা।

  • ১৮ ক্যারেট: ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা।

  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।

ভ্যাট ও অলংকার বিনিময়ে যেসব নিয়ম

বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রুপার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। তাই ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশা ও ধরন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।

সংস্থাটির নির্দেশনা অনুযায়ী, মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলংকার বিনিময়ের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো অলংকার বিক্রির ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে বিনিময় ও কেনাবেচার ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।

বাজুস আরও জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নির্ধারিত বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

  • ২২ ক্যারেট স্বর্ণ
  • Kagojer patrika
  • আজকের সোনার দাম
  • বাজুস
  • বাংলাদেশে স্বর্ণের দাম
  • সোনার বাজার
  • স্বর্ণের দাম