কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরি, আবেদন শুরু ১৬ নভেম্বর

অনলাইন ডেস্ক , রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬






                                        
                                       
ছবি: সংগৃহীত

কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি বিপণন অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির আটটি ক্যাটাগরির পদে মোট ৯৭ জনকে সরাসরি নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদভেদে অষ্টম শ্রেণি পাস থেকে স্নাতক ডিগ্রিধারীরা আবেদনের সুযোগ পাবেন। পদ অনুযায়ী বেতন স্কেল ২০ হাজার টাকা থেকে শুরু করে ২৪ হাজার ৩০০ টাকা পর্যন্ত। আবেদন গ্রহণ শুরু হবে ১৬ নভেম্বর ২০২৬ থেকে। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।

যেসব পদে নিয়োগ দেওয়া হবে

কৃষি বিপণন অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি ৩৯ জন নিয়োগ দেওয়া হবে অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে। এ ছাড়া অফিস সহায়ক পদে ৩৮ জন, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর পদে ৯ জন, মাঠ ও বাজার পরিদর্শক পদে ৫ জন এবং হিসাবরক্ষক পদে ৩ জন নেওয়া হবে। বাকি তিনটি পদে একজন করে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম, পদসংখ্যা ও বেতন স্কেল

1. মাঠ ও বাজার পরিদর্শক: ৫টি পদ। বেতন ২৪ হাজার ৩০০ থেকে ৫৯ হাজার ৭০০ টাকা (গ্রেড-১২)।

2. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর: ৯টি পদ। বেতন ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা (গ্রেড-১৩)।

3. কম্পিউটার অপারেটর: ১টি পদ। বেতন ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা (গ্রেড-১৩)।

4. হিসাবরক্ষক: ৩টি পদ। বেতন ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৯০০ টাকা (গ্রেড-১৪)।

5. গাড়িচালক (ভারী): ১টি পদ। বেতন ২২ হাজার ৮০০ থেকে ৫৫ হাজার ২০০ টাকা (গ্রেড-১৫)।

6. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৩৯টি পদ। বেতন ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা (গ্রেড-১৬)।

7. ক্যাশিয়ার: ১টি পদ। বেতন ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা (গ্রেড-১৬)।

8. অফিস সহায়ক: ৩৮টি পদ। বেতন ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা (গ্রেড-২০)।

আবেদনের যোগ্যতা ও বয়সসীমা

পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস থেকে স্নাতক ডিগ্রি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রার্থীদের বয়স ১ নভেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে গাড়িচালক (ভারী) পদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩৫ বছর।

আবেদনের সময়সীমা

  • আবেদন শুরু: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।

  • আবেদন শেষ: ১০ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা।

আবেদন প্রক্রিয়া ও ফি

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণ ও জমা দিতে হবে কৃষি বিপণন অধিদপ্তরের নির্ধারিত টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে।

অনলাইনে আবেদন করুন:

dam.teletalk.com.bd

আবেদন জমা দেওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। পদ অনুযায়ী আবেদন ফি ৫৬ টাকা থেকে ১৬৮ টাকা পর্যন্ত (টেলিটক সার্ভিস চার্জসহ) নির্ধারণ করা হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি, শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য শর্ত ও আবেদনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে কৃষি বিপণন অধিদপ্তরের ওয়েবসাইটে।

মূল নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন

  • ৯৭ জন নিয়োগ
  • Kagojer patrika
  • কৃষি বিপণন অধিদপ্তর নিয়োগ
  • চাকরির খবর
  • নিয়োগ বিজ্ঞপ্তি
  • বাংলাদেশ চাকরি
  • সরকারি চাকরি