সারা দেশে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন, শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ডিজিটাল ডেস্ক , শনিবার, ২১ নভেম্বর, ২০২৬






                                        
                                       

নানা আয়োজনে সারা দেশে উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। শনিবার (২১ নভেম্বর) সকালে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহিদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার ফজরের নামাজের পর দেশের সব সেনানিবাস, নৌবাহিনীর ঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনীর ঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ ছাড়া তিন বাহিনীর প্রধান সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন।

দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান ও আত্মত্যাগ স্মরণ করে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে।

  • Kagojer patrika
  • প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ সেনাবাহিনী
  • মুক্তিযুদ্ধ
  • রাষ্ট্রপতি
  • শিখা অনির্বাণ
  • সশস্ত্র বাহিনী দিবস