সদরঘাটে লঞ্চ সংঘর্ষ: কারণ অনুসন্ধানে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

নিজেস্ব প্রতিবেদক , বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬






                                        
                                       

রাজধানীর সদরঘাট-এ দুই লঞ্চের সংঘর্ষে হতাহতের ঘটনায় কারণ অনুসন্ধান এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ মার্চ সদরঘাটের ১৪ নম্বর পন্টুনের কাছে ঢাকা-ইলিশা (ভোলা) রুটের ‘আসা যাওয়া-৫’ এবং ঢাকা-দৌলতদিয়া-যশোরহাট রুটের ‘এমভি জাকির স্মার্ট-৩’ লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুল ইসলাম-কে আহ্বায়ক এবং সহকারী সচিব মো. মেহেদী হাসান-কে সদস্য সচিব করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— নৌ পুলিশের (ঢাকা অঞ্চল) পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-এর পরিচালক এস এম শাহেদ রেজা, নৌ পরিবহন অধিদপ্তরের ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার মোহাম্মদ এহতেছানুল হক ফকির এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সহকারী পরিচালক এ কে এম শামসুজ্জোহা।

তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয় এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছে। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

এছাড়া দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

  • kagoj
  • Kagojer patrika
  • Kagojerpatrika
  • patrika
  • patrikakagojer
  • paাtrikakagojer
  • আসা যাওয়া-৫ লঞ্চ
  • এমভি জাকির স্মার্ট-৩ সংঘর্ষ
  • নৌপরিবহন মন্ত্রণালয় তদন্ত
  • লঞ্চ দুর্ঘটনা বাংলাদেশ
  • সদরঘাট লঞ্চ সংঘর্ষ