শারীরিক অসুস্থতার কারণে পার্বত্য মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন দীপেন দেওয়ান

নিজেস্ব প্রতিবেদক , সোমবার, ১ জুন, ২০২৬






                                        
                                       
ছবি : সংগৃহীত

শারীরিক অসুস্থতার কারণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন রাঙামাটি পার্বত্য জেলার সংসদ সদস্য দীপেন দেওয়ান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি আজ প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছেন। এই কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজকর্ম সঠিকভাবে পালন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে তার পক্ষে এ পদে দায়িত্ব পালন অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না। তাই তিনি পদত্যাগ করাকে সমীচীন মনে করেছেন।

পদত্যাগপত্রে স্বাক্ষর করে তিনি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান যেন তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়।

এ বিষয়ে এখন পর্যন্ত দীপেন দেওয়ান বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, রাঙামাটি-এর নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন।

  • kagoj
  • Kagojer patrika
  • Kagojerpatrika
  • patrika
  • patrikakagojer
  • দীপেন দেওয়ান
  • পার্বত্য চট্টগ্রাম
  • বাংলাদেশ রাজনীতি
  • মন্ত্রিসভা
  • মন্ত্রী পদত্যাগ
  • রাঙামাটি