যমুনা গ্রুপে চাকরির সুযোগ, ১৭ বছরের অভিজ্ঞতায় ডেপুটি জেনারেল ম্যানেজার নিয়োগ

অনলাইন ডেস্ক , শনিবার, ২১ নভেম্বর, ২০২৬






                                        
                                       

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ। প্রতিষ্ঠানটির এইচআর অ্যান্ড অ্যাডমিন বিভাগে ডেপুটি জেনারেল ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গত ১৯ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীরা প্রতিযোগিতামূলক বেতন ছাড়াও কোম্পানির নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত

প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ

পদের নাম: ডেপুটি জেনারেল ম্যানেজার

বিভাগ: এইচআর অ্যান্ড অ্যাডমিন

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে এমবিএ অথবা ম্যানেজমেন্টে এমবিএস।

অন্যান্য যোগ্যতা: গার্মেন্টস খাতে এইচআর, প্রশাসন ও কমপ্লায়েন্স বিষয়ে কাজের দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১৭ বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: শুধু পুরুষ।

বয়সসীমা: কমপক্ষে ৪০ বছর।

কর্মস্থল: গাজীপুরের কাশিমপুর।

বেতন: শিল্পের মানদণ্ড ও অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতিযোগিতামূলক বেতন।

অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা এবং আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৯ ডিসেম্বর ২০২৬।

যারা গার্মেন্টস খাতে এইচআর, প্রশাসন ও কমপ্লায়েন্স বিভাগে দীর্ঘদিন কাজ করেছেন এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা পূরণ করেন, তাদের জন্য যমুনা গ্রুপের এই নিয়োগ বিজ্ঞপ্তি একটি ভালো সুযোগ হতে পারে।

  • bdjobs
  • Gazipur Jobs
  • Kagojer patrika
  • চাকরির খবর ২০২৬
  • ডেপুটি জেনারেল ম্যানেজার
  • বেসরকারি চাকরি
  • যমুনা গ্রুপ নিয়োগ