মানিকগঞ্জ ও আশপাশের এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ সোমবার

নিজেস্ব প্রতিবেদক , রবিবার, ২২ নভেম্বর, ২০২৬






                                        
                                       
সংগৃহীত ছবি

ধামরাই ডিআরএসের মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য মানিকগঞ্জ ও আশপাশের কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

রোববার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস সরবরাহ বন্ধ থাকার আওতায় থাকবে মানিকগঞ্জের ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাটুরিয়া, মানিকগঞ্জ সদর ও শিবালয় এলাকা।

এ ছাড়া নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকার পাশাপাশি তৎসংলগ্ন এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

  • Kagojer patrika
  • গ্যাস বন্ধের খবর
  • গ্যাস সরবরাহ বন্ধ
  • গ্যাসের স্বল্পচাপ
  • তিতাস গ্যাস
  • ধামরাই
  • মানিকগঞ্জ