বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার

ডিজিটাল ডেস্ক , সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬






                                        
                                       
সুইডেন আসলাম। ছবি: সংগৃহীত

রাজধানীর শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুইডেন আসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে গিয়েছিলেন।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সুইডেন আসলামকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার সময় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারের পর তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • Kagojer patrika
  • ডিবি পুলিশ
  • ঢাকা মহানগর পুলিশ
  • শাহজালাল বিমানবন্দর
  • শীর্ষ সন্ত্রাসী
  • সুইডেন আসলাম
  • সুইডেন আসলাম গ্রেফতার