প্রাথমিক শিক্ষা খাতে ৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার: এহছানুল হক মিলন

নিজেস্ব প্রতিবেদক , রবিবার, ১৫ মার্চ, ২০২৬






                                        
                                       

দেশের প্রাথমিক ও গণশিক্ষা খাতের উন্নয়নে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

আজ জাতীয় সংসদে সরকারি দলের সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন-এর তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর-এর অধীনে বর্তমানে প্রাথমিক শিক্ষা খাতকে আরও শক্তিশালী করতে মোট পাঁচটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি জানান, এসব প্রকল্পের মধ্যে রয়েছে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (ডিইপিডি-৪), যা জুলাই ২০১৮ সাল থেকে জুন ২০২৬ সাল পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে। এছাড়া চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প (প্রথম পর্যায়) জুলাই ২০১৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত চলমান রয়েছে।

মন্ত্রী আরও জানান, ঢাকা মহানগর ও পূর্বাচল এলাকায় নান্দনিকতা বৃদ্ধিসহ সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন এবং অবকাঠামো উন্নয়ন প্রকল্প জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২৭ পর্যন্ত বাস্তবায়ন করা হচ্ছে।

এছাড়া সরকার কক্সবাজারবান্দরবান জেলায় এবং ভাসানচর এলাকায় প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প জুলাই ২০২৪ থেকে জুন ২০২৭ পর্যন্ত বাস্তবায়ন করছে।

মন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে ১৫০টি উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি জানুয়ারি ২০২৫ থেকে ডিসেম্বর ২০২৭ পর্যন্ত বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও জানান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো-এর মাধ্যমে দেশের ৫৮টি জেলায় কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক দক্ষতা প্রশিক্ষণ (প্রাক-বৃত্তিমূলক স্তর) কোর্স চালু রয়েছে।

এর পাশাপাশি বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের শিক্ষার আওতায় আনতে দেশের ৬৪টি জেলার প্রতিটিতে একটি করে উপজেলায় স্কুলবহির্ভূত শিশুদের জন্য বিকল্প শিক্ষা কার্যক্রম (এএলও) বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, এই প্রকল্পটি ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় অনুমোদন পেয়েছে। প্রকল্পটি জানুয়ারি ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৮ পর্যন্ত বাস্তবায়ন করা হবে।

সরকারের এসব উদ্যোগের মাধ্যমে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং সকল শিশুর জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

  • a প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রকল্প
  • kagoj
  • Kagojer patrika
  • Kagojerpatrika
  • patrika
  • patrikakagojer
  • paাtrikakagojer
  • প্রাথমিক শিক্ষা খাত উন্নয়ন
  • বাংলাদেশ শিক্ষা উন্নয়ন পরিকল্পনা
  • শিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলন
  • স্কুল ফিডিং কর্মসূচি বাংলাদেশ