প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সভা অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিবেদক , মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬






                                        
                                       

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা মহানগরীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন, সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন এবং আধুনিক ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এই সভা অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রাজধানী ঢাকায় প্রতিদিনের যানজট নগরবাসীর ভোগান্তির অন্যতম প্রধান কারণ। এ পরিস্থিতি নিরসনে সড়ক অবকাঠামোর উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার, যানবাহন চলাচলে শৃঙ্খলা আনা এবং নগরবাসীর যাতায়াত সহজ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়টি সভায় গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন করা গেলে শুধু যানজটই কমবে না, একই সঙ্গে সময়, জ্বালানি ও অর্থের অপচয়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। এছাড়া নগরবাসীর দৈনন্দিন জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সরকারের পক্ষ থেকে ঢাকার যানজট নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবভিত্তিক সিদ্ধান্তের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থা আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • kagoj
  • Kagojer patrika
  • Kagojerpatrika
  • patrika
  • patrikakagojer
  • paাtrikakagojer
  • জাহিদুল ইসলাম রনি
  • ট্রাফিক উন্নয়ন
  • ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন
  • ঢাকা শহরের যানজট নিরসন
  • ঢাকা সড়ক ব্যবস্থা
  • ঢাকার ট্রাফিক
  • নগর পরিবহন
  • প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রধানমন্ত্রীর দফতর
  • যানজট সমস্যা