জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের জ্বালানি খাতের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে এ সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বুধবার সকালে ঢাকায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় দেশের জ্বালানি সরবরাহ, ব্যবস্থাপনা এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানা গেছে।
সরকার জ্বালানি খাতকে স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে কাজ করছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।