দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন গ্লোবাল ফ্রড সামিট ২০২৬-এ অংশ নিতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা যাচ্ছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ ও ১৭ মার্চ অনুষ্ঠিতব্য এই সামিটের আয়োজন করেছে United Nations Office on Drugs and Crime এবং International Criminal Police Organization।
ভিয়েনার Vienna International Conference Center-এ অনুষ্ঠিত এই সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সামিটের উদ্বোধনী ও প্লেনারি সেশন ছাড়াও তিনি “Global Fraud Response Mechanism” শীর্ষক উচ্চপর্যায়ের রাউন্ডটেবিল বৈঠক এবং “National Commitments/Pledges on Combating Fraud” শীর্ষক বিশেষ সেশনে প্যানেলিস্ট হিসেবে অংশ নেবেন।
এছাড়া সাইডলাইন বৈঠকে তিনি জন ব্র্যান্ডোলিনো এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী লর্ড হ্যানসন-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আজ রোববার বিকেল ৪টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে Ethiopian Airlines-এর ইটি-৬৭৯ ফ্লাইটে ভিয়েনার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
সামিট শেষে তিনি আগামী ২০ মার্চ ভোর ৫টা ৩৫ মিনিটে Turkish Airlines-এর টিকে-৭১২ নম্বর ফ্লাইটে দেশে ফিরবেন বলে জানানো হয়েছে।
আন্তর্জাতিক প্রতারণা ও সাইবার জালিয়াতি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদার করতেই এই সামিট আয়োজন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।