কলাবাগানে আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬






                                        
                                       
ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগানে একটি ১০ তলা আবাসিক ভবনের চতুর্থ তলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে তিনজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৮টা ২০ মিনিটে কাঠালবাগের কাঞ্চন টাওয়ার নামের ভবনটিতে আগুন লাগার খবর পায় তারা। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

সকাল ৮টা ৩১ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট দুটি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই আগুনে তিনজন দগ্ধ হন। পরে স্থানীয়ভাবে তাঁদের হাসপাতালে পাঠানো হয়।

ফায়ার সার্ভিস জানায়, সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

  • গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ
  • দগ্ধ
  • রাজধানী