২০২৫-২৬ অর্থবছরের একনেক সভা শুরু হয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে। নতুন সরকারের এটি প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক, যা দেশের উন্নয়ন পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।
সোমবার দুপুরে ঢাকার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ একনেক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় ২০২৫-২৬ অর্থবছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, অর্থনৈতিক অগ্রাধিকার এবং জাতীয় উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
সরকারের নতুন মেয়াদের শুরুতেই এই একনেক সভা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।