উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে

নিজেস্ব প্রতিবেদক , রবিবার, ১৫ মার্চ, ২০২৬






                                        
                                       

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর রাজনৈতিক উপদেষ্টা এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

রোববার বেলা ১১টা ২৫ মিনিটে তাকে বহনকারী একটি এয়ার অ্যাম্বুলেন্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করে।

মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল জানান, তার সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস, বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস এবং একজন ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন। এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল ৯টা ১০ মিনিটে ঢাকায় এসে পৌঁছায়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গত বুধবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান। পরে তাকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ঢাকা-এ ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয় এবং তার মস্তিষ্কে দুটি অস্ত্রোপচার করা হয়। গত শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হলে প্রতিবেদন সন্তোষজনক আসে বলে জানান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম

তিনি আরও জানান, সিটি স্ক্যানের রিপোর্ট ভালো আসার পরও চিকিৎসকরা তাকে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত বিএনপির এই জ্যেষ্ঠ নেতার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। গত শুক্রবার দুপুরে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসকে দেখতে যান।

এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতারা তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন।

  • kagoj
  • Kagojer patrika
  • Kagojerpatrika
  • patrika
  • patrikakagojer
  • paাtrikakagojer
  • এভারকেয়ার হাসপাতাল ঢাকা
  • এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাত্রা
  • বিএনপি নেতা মির্জা আব্বাস
  • বিএনপি রাজনীতি সংবাদ
  • মির্জা আব্বাস অসুস্থ