ঈদের ছুটি শেষে ১১ ঘণ্টা টানা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান | IMF বৈঠকসহ ব্যস্ত দিন

নিজেস্ব প্রতিবেদক , বুধবার, ২৫ মার্চ, ২০২৬






                                        
                                       

ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসেই টানা ১১ ঘণ্টা অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর থেকেই রাষ্ট্রীয় কাজকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছেন তিনি, যার ধারাবাহিকতা দেখা গেছে ঈদের পর প্রথম কর্মদিবসেই।

মঙ্গলবার সকাল ৯টা ১ মিনিটে সচিবালয়ে উপস্থিত হন প্রধানমন্ত্রী এবং সন্ধ্যা ৭টা ৫৩ মিনিট পর্যন্ত টানা দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

অফিসে এসে দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি।

এছাড়া ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে একটি জরুরি সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

দিনজুড়ে বিভিন্ন সৌজন্য সাক্ষাৎ, প্রশাসনিক ফাইল পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে পুরো সময়টিই ছিল অত্যন্ত ব্যস্ত।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, সকাল থেকে রাত পর্যন্ত এই নিরবচ্ছিন্ন কর্মযজ্ঞ দেশের প্রতি প্রধানমন্ত্রীর দায়িত্ববোধ ও অঙ্গীকারের প্রতিফলন।

ঈদের ছুটির পরও ব্যক্তিগত অবকাশের চেয়ে রাষ্ট্রীয় দায়িত্বকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি এনে দিচ্ছে।

  • government work Bangladesh
  • IMF বৈঠক
  • kagoj
  • Kagojer patrika
  • Kagojerpatrika
  • patrika
  • patrikakagojer
  • paাtrikakagojer
  • আজকের খবর
  • ঈদের পর অফিস
  • কর্মব্যস্ত প্রধানমন্ত্রী
  • ঢাকা ট্রাফিক
  • তারেক রহমান
  • প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ নিউজ
  • বাংলাদেশ সরকার
  • রাজনৈতিক খবর
  • সচিবালয়